দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা শহরের ডিগ্রিবটলা এলাকার একটি মেসের কক্ষ থেকে রাজমনি ইসলাম নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডিগ্রিবটলা এলাকার বাদশা মেসের পাশের একটি নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকরা কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় রাজমনিকে দেখতে পেয়ে মেস মালিককে জানান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের এক বন্ধু জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুলিশ কক্ষের দরজা খুলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজমনি আগের দিন নিয়মিত ক্লাসে অংশ নিয়েছিলেন। তার আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি বলে তারা জানান। ঘটনার সময় তার রুমমেট বাড়িতে থাকায় তিনি কক্ষে একাই ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জে আই